বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শমরিতা হাসপাতালের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৭১৯ বার পঠিত

শমরিতা হাসপাতালের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার তেজগাঁওয়ের লাভ রোডে হাসপাতাল মিলনায়তনের অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কর্তৃপক্ষ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ড. এবিএম হারুন, পরিচালক- মিসেস ফরিদা বানু, গোলাম ফাতেমা তাহেরা খানম ও মুজিবুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক শেখ মাহফুজুল হক এফসিএ ও প্রফেসর মো. ওবায়দুল কবির চৌধুরী। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. শরিফুল ইসলাম। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় সমাপ্ত ২০১৮-১৯ বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদনসহ পূর্ব-ঘোষিত লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com