বিবিএনিউজ.নেট
রবিবার, ০৮ মার্চ ২০২০ প্রিন্ট ৫৫০ বার পঠিত
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩২তম সভা সম্প্রতি প্রধান কার্যালয় সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার।
সভায় কোম্পানির বিভিন্ন নীতি ও কার্যক্রম সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা করা হয় এবং কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এমজি ফারুক, স্বতন্ত্র পরিচালক এজেডএম শামসুল আলম, মুখ্য উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, কনসালট্যান্ট এ.কে. মমতাজ খাঁন, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com