|

Advertisement
×

সাধারন ছুটির ২ মাসে নির্দেশনা পরিপালনের বাধ্যবাধকতা শিথিল

মঙ্গলবার, ০২ জুন ২০২০   প্রিন্ট   ৯০৯ বার পঠিত

সাধারন ছুটির ২ মাসে নির্দেশনা পরিপালনের বাধ্যবাধকতা শিথিল

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারনে বন্ধ থাকা প্রায় ২ মাসের (২৬ মার্চ-৩০ মে) সাধারন ছুটিকে প্রয়োজনীয় রিপোর্ট দাখিলের জন্য বিবেচনায় না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০২ জুন) বিএসইসির জারিকৃত এক নির্দেশনায় এমনটি জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কমিশনে যেকোন স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমাদানে করোনাভাইরাসের জন্য ঘোষিত সাধারন ছুটিকে অন্তর্ভূক্ত করা হবে না। ওইসব তথ্যাদি জমাদানে সাধারন ছুটির সময় গণনা বর্হিভূত থাকবে। একইসঙ্গে কমিশন ছাড়াও স্টক এক্সচেঞ্জ ও কোন ব্যক্তিকে জমাদানে সাধারন ছুটির সময়কে অন্তর্ভূক্ত করা হবে না।

এদিকে সাধারন ছুটির সময়ে কোন সভা আয়োজন বা কোন নির্দেশনা পরিপালনের নির্দেশনাও শীথিল করা হয়েছে। অর্থাৎ ওইসময় সভা বা নির্দেশনা পরিপালনের বাধ্যবাধকতা থাকলেও তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মূল্য সংবেদনশীল তথ্য এর বাহিরে।

Facebook Comments Box

Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com