নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২০ প্রিন্ট ৫১২ বার পঠিত
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অনুষ্ঠিত ৭ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৯ সালের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৯ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। রোববার (৭ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ এজিএম অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com