|

Advertisement
×

ডিভিডেন্ড ও মূলধন বাড়ানোর ঘোষণা শাহজালাল ইসলামী ব্যাংকের

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   প্রিন্ট   ৯০৭ বার পঠিত

ডিভিডেন্ড ও মূলধন বাড়ানোর ঘোষণা শাহজালাল ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড । একই সঙ্গে কোম্পানিটির অনুমোদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। লভ্যাংশ । গতকাল বুধবার (১০ জুন) অনুষ্ঠিত কোম্পানির বোর্ডসভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ওই বোর্ডসভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৯ টাকা ৭৮ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল মাইনাস ২ টাকা ৯২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ১৫ টাকা ৯২ পয়সা।
আগামী ১২ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুলাই।
কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকায় মূলধন উন্নীত করবে। কোম্পানিটি সংঘস্বারক সংশোধন করে মূলধন বাড়াতে পারবে।
শাহজালাল ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১২ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

এ কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫০ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ৫ টাকা ৮৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ৩৪ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com