রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইনটেকের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, ২৩ জুন ২০২০   প্রিন্ট   ৭২৮ বার পঠিত

ইনটেকের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ২৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার বিএসইসির ৭২৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সূত্র মতে, ইনটেক কর্তৃপক্ষ ব্যবসা ভিন্ন খাতে সম্প্রসারন সংক্রান্ত বিষয়ে এজিএম এর এজেন্ডায় না তোলা এবং রিসোর্ট প্রজেক্ট করা, মৎস খাতে ব্যবসা শুরু করা ও বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ করা ও বিনিয়োগ ফেরত আনা সম্পর্কে পিএসআই প্রকাশ করেনি। এছাড়া কমিশনের আইন অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ন্যূনতম শেয়ার ধারন করেনি। এসবের মাধ্যমে লিস্টিং রেগুলেশন আইন লংঘন করেছে ইনটেক। এ কারনে কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ২৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Facebook Comments Box

Posted ০৮:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com