সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণকৃত জিএসকে বিডি’র নতুন এমডি কেএসএম মিনহাজ

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ০৩ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৫৭ বার পঠিত

ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণকৃত জিএসকে বিডি’র নতুন এমডি কেএসএম মিনহাজ

ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণকৃত গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড (জেএসকে বাংলাদেশ) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন কে এস এম মিনহাজ। মঙ্গলবার তাকে এ নিয়োগ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। নতুন পদে নিয়োগের আগে তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর গ্রাহক উন্নয়ন বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ এর প্রধান মালিক যুক্তরাজ্যের সেটফার্স্ট এর কাছ থেকে ইতোমধ্যেই গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড (জেএসকে বাংলাদেশ) এর ৮১.৯৮% শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে ইউনিলিভার। অধিগ্রহণের পর কোম্পানির নাম পরিবর্তন করে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড রাখার সিদ্ধান্ত হয়েছে।

কে এস এম মিনহাজ গত প্রায় দুই দশক ধরে খাদ্য, গৃহ ও ব্যক্তিগত পরিচর্যা সহ ভোগ্যপণ্যের নানান খাতে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। এর মধ্যে গত ৯ বছর তিনি ‘বিপণন’ এবং ‘গ্রাহক উন্নয়ন কার্যক্রম’- উভয় ক্ষেত্রেই পরিচালনা কমিটির সদস্য হিসাবে নেতৃত্ব দিয়েছেন।

২০০০ সালে নেসলে বাংলাদেশ এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন কে এস এম মিনহাজ। সেখানে সাপ্লাই চেইন এবং ব্র্যান্ড ব্যবস্থাপনা বিভাগে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এ যোগ দেন ২০০৬ সালে। এর পাঁচ বছরের মাথায় পদোন্নতি পেয়ে দেশের কনিষ্ঠতম বিপণন পরিচালকদের তালিকায় নাম লেখান কে এস এম মিনহাজ। একটি উজ্জীবিত এবং কর্মদক্ষ বিপণন দলকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ডিটারজেন্ট, ত্বক এবং চুলের যত্নে ব্যবহৃত পণ্যসামগ্রীর সরবরাহে দারুণ উন্নতি ঘটান। পণ্য সরবরাহের প্রতিযোগিতায় কোম্পানিকে এগিয়ে রাখার পাশাপাশি লাভজনক প্রবৃদ্ধি অর্জনেও তার অবদান অনস্বীকার্য। এছাড়া পিওরইট, নর এবং ভ্যাসলিনের মতো শক্তিশালী ব্র্যান্ড বাজারে আনার মাধ্যমে পানি, মসলাদার সুস্বাদু খাবার এবং হাত ও শরীরের যত্নে ব্যবহৃত পণ্যের ভবিষ্যত বাজারের বীজবপনের ক্ষেত্রেও তার নেতৃত্বগুণের প্রমাণ পাওয়া যায়।

২০১৪ সালে তিনি ইউনিলিভার বাংলাদেশ এর ‘বিক্রয় ও গ্রাহক উন্নয়ন’ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ৬ বছর ধরে অত্যন্ত সফলতার সাথে তিনি সেখানে দায়িত¦ পালন করে আসছেন। এছাড়া দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে বিভাগটিকে ভবিষ্যত উপযোগী করে তোলা, পণ্য বিতরণের ভিত্তি সম্প্রসারণ এবং ’গো-টু-মার্কেট’ প্রতিভার চমৎকার সমন্বয় ঘটিয়েছেন তিনি।

কে এস এম মিনহাজ বলেন, ”বাংলাদেশে ইউনিলিভার এর পুষ্টি ব্যবসার নেতৃত্ব দিতে পারাটা নি:সন্দেহে আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আমি খুবই আনন্দিত যে, বাংলাদেশের পুষ্টি ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের খ্যাতিমান দু’টি প্রতিষ্ঠান পরস্পর হাত মিলিয়েছে। আমার ওপর আস্থা রাখার জন্য আমি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, আমার পূর্বসূরীদের তৈরি দুর্দান্ত সব কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে ব্যবসাটিকে আগামীতে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি বিশ^াস করি যে, এমন মেধাবী কর্মীদল এবং দৃঢ় ব্র্যান্ডগুলোর সহায়তায় আগামীতে বাংলাদেশে আমরা জোরালো ফুড ও রিফ্রেশমেন্ট পণ্যের ব্যবসা তৈরি করতে পারবো।“

‘ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বি.ভি’ কর্তৃক গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ এর ৮১.৯৮% অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নতুন বোর্ড ঘোষণা করেছে ইউনিলিভার। এই বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব মাসুদ খান।

বাংলাদেশে একটি লাভজনক ও টেকসই পুষ্টি ব্যবসা গড়ে তোলার পাশাপাশি অপুষ্টি দূরীকরণে বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় এজেন্ডাকে সর্বাত্মকভাবে সহায়তা করাই ইউনিলিভার এর মূল লক্ষ্য।

সরকারী তালিকাভূক্ত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং জিএসকে বাংলাদেশ এর পুষ্টিগুণ সমৃদ্ধ সকল পণ্য (হরলিক্স, বুস্ট, গ্ল্যাক্সোস-ডি) এখন থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড এর নামে বাজারে থাকবে। এক্ষেত্রে কোম্পানিটির ৮১.৯৮% শেয়ারের মালিক হিসেবে পণ্যগুলোর মালিকানা এবং যাবতীয় দায় গ্রহণ করবে ইউনিলিভার।

Facebook Comments Box
×

Posted ০৬:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com