Ad
x

কমোডর জোবায়ের প্রাইম লাইফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৯৫ বার পঠিত

কমোডর জোবায়ের প্রাইম লাইফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে ১৮৪তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সভায় কমোডর জোবায়ের আহমদ (ই)-এনডিসি(অব.)-বিএন সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কমোডর জোবায়ের (অব.) ১৯৭৯ সালের ১ নভেম্বর বাংলাদেশ নেভাল একাডেমিতে ক্যাডেট অফিসার হিসেবে যোগদান করেন এবং ১৯৮২ সালের ৫ মে নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।নৌবাহিনীর দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জাহাজ এবং প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তিনি নৌবাহিনীর চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। এছাড়া নৌবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পদ এবং নেভাল প্রোভোস্ট মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন।

নৌবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি এরিয়া কমান্ডার, কমান্ডিং অফিসারসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি নৌবাহিনীর সদর দফতরে পরিচালক (নেভাল ইন্টেলিজেন্স), চট্টগ্রাম পোর্টের সদস্য (ইঞ্জিনিয়ার), নৌপরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ০৩:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com