নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২০ প্রিন্ট ৬৬৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষনা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডে এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের বোর্ডসভা আগামী ১৬ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৭ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ২০ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ ও ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ২১ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ১৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
Posted ০৬:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com