সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নির্ধারিত সময়ে শেয়ার ধারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নিবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০   প্রিন্ট   ৬২১ বার পঠিত

নির্ধারিত সময়ে শেয়ার ধারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নিবে বিএসইসি

উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪২ কোম্পানিকে আগামী ৬০ দিনের সময়বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত এ সময়ের মধ্যে কোম্পানিগুলো ৩০ শতাংশ শেয়ার ধারণের ঘাটতি পূরণে ব্যর্থ হলো, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৯জুলাই) ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ ৪২ কোম্পোনিকে আল্টিমেটাম দিয়ে চিঠি দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে শেয়ার ধারণের কার্যক্রম শুরু করার ঘোষণা দিতে হবে। আর ৬০ দিনের মধ্যে ওই কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ সম্পন্ন করতে হবে।

২০১১ সালের ২২ ডিসেম্বর বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক পরিচালককে ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে নির্দেশনা দেয় তৎকালীন কমিশন।

বিএসইসির আইনের ‘২সিসি’ ধারার ক্ষমতাবলে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের এ নির্দেশনা জারি করা হয়। তবে শুরুতে এই নির্দেশনাটি নিয়ে কয়েকটি কোম্পানির পরিচালক হাইকোর্টে রিট করেছিলেন। তবে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে বিএসইসির নির্দেশনাটির পক্ষে রায় দেন হাইকোর্ট।

 

Facebook Comments Box
×

Posted ০৮:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com