নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ প্রিন্ট ৫৫৫ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮০৯ বারে ৬১ লাখ ৫৪ হাজার ১১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭৫৮ বারে ৩৯ লাখ ৯৯ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ২ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড । আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মা, অ্যাক্টিভ ফাইন, পিপলস ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল ও ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ০৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com