শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গেইনার তালিকার শীর্ষে বিকন ফার্মা

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৯ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫২০ বার পঠিত

গেইনার তালিকার শীর্ষে বিকন ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৮৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৮৬ বারে ৮ লাখ ১২ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৭.৫৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৮৩ বারে ৬ লাখ ৫৪ হাজার ৬৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড । আজ কোম্পানিটির দর ১০ টাকা ৯০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমজেএলবিডি, বেক্সিমকো, লংকাবাংলা ফিন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও এসএস স্টিল লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ০৫:২২ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com