Ad
x

ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালে অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৬৪ বার পঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালে অনুষ্ঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০তম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ফাউন্ডার চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরে ১১৬তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু পরবর্তী মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমানও পুনর্নির্বাচিত হন।

এছাড়া ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, ক্লেইম কমিটির চেয়ারম্যান মোর্শেদ মুরাদ ইব্রাহীম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ এবং এনআরসি কমিটির চেয়ারম্যান হিসেবে এম. ইউ. এ. কাদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

সভায় কোম্পানির অন্য পরিচালকরাসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com