নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪১৩ বার পঠিত
২৬টি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফিক্সড প্রাইস ম্যাথোডের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সর্বনিম্ন ৩০ কোটি টাকা উত্তোলণের বাধ্যবাধকাত থেকে অব্যাহতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কতৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২৬টি ইস্নুরেন্স কোম্পানিকে প্রিক্সড পাইস মেথডে আইপিওতে মূলধন উত্তোলনের ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ফলে উক্ত ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানি ফিক্সড প্রাইস ম্যাথোডের মাধ্যমে আইপিওতে সর্বনিম্ন ১৫ কোটি টাকা বা তার বেশি মূলধন উত্তোলন করতে পারবে। এই প্রেক্ষিতে কমিশন অতি শীঘ্রই একটি নোটিফিকেশন জারি করবে
Posted ০৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com