শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিঙ্গারবিডির ইজিএম আহ্বান

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪২৩ বার পঠিত

সিঙ্গারবিডির ইজিএম আহ্বান

সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপলিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। এজন্য কোম্পানিটি আগামী ২৬ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২৬ নভেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এদিকে গত ১৩ সেপ্টেম্বর কোম্পানি দুইটিকে মার্জারের জন্য উচ্চ আদালত আদেশ দিয়েছে।

এর আগে সিঙ্গারবিডির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপলিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে। মার্জারের মাধ্যমে কোম্পানি দুইটি এক হয়ে যাবে। ইন্টারন্যাশনাল অ্যাপলিয়েন্স শতভাগ সহযোগী কোম্পানি সিঙ্গারের।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com