নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৪ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪০১ বার পঠিত
নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ১৪ কোটি ৪৫ লাখ টাকা অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি কার্গুটেড প্যাকেজিংয়ের অটোমেশন লাইন ফিনিশিংয়ের জন্য যন্ত্রপাতি সংগ্রহ ও সিভিল কনস্ট্রাকশন করবে। একারণে কোম্পানিট ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মাধ্যমে বিভিন্ন প্রিন্টিং ব্রেকডাউন এবং পণ্যের আকারের সাথে মোট উৎপাদন ক্ষমতা ব্যবহারের সক্ষমতা বাড়িয়ে তুলবে।
কোম্পানিটি আরও জানায়, অটোমেশনের পরে পণ্য উৎপাদনের বিদ্যমান সক্ষমতা থেকে ১৫ শতাংশ বেড়ে যাবে। প্রতি বছর ৩০ লাখ পিছ কার্টুন বক্স উৎপাদন করা যাবে। এর মাধ্যমে কোম্পানিটি বছরে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব আয় করবে।
এই প্রকল্পে কোম্পানিটি ব্যাংক ঋণ এবং নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করবে।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com