|

Advertisement
×

আইডিআরএ চেয়াররম্যানের সঙ্গে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স প্রতিনিধিদলের সাক্ষাৎ

বুধবার, ০৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪৩ বার পঠিত

আইডিআরএ চেয়াররম্যানের সঙ্গে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স প্রতিনিধিদলের সাক্ষাৎ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়াররম্যান ড. এম. মোশাররফ হোসেনের সঙ্গে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন লোকাল অফিসের শাখাপ্রধান মো. আনোয়ারুল হোসেন, বনানী শাখাপ্রধান মোহাম্মদ নিজাম উদ্দিন ও মতিঝিল শাখাপ্রধান মো. কামাল হোসেন প্রমুখ।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর নাজিম উদ্দিন সাক্ষাৎ অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে ভবিষ্যতে বীমা জগতের নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে, ইমেজ বৃদ্ধি পাবে এবং এই দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখতে সক্ষম হবে। তিনি চেয়ারম্যান সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে ড. এম. মোশাররফ হোসেন এফসিএ ২৭ সেপ্টেম্বর যোগদান করেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

Facebook Comments Box

Posted ০৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com