নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২২ নভেম্বর ২০২০ প্রিন্ট ৬৮১ বার পঠিত
আজ রবিবার দেশের উভয় শেয়ারবাজারের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সেই সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৫.৪৩ পয়েন্ট এবং সিডিএসইসি ৮.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৩.৯২ পয়েন্ট, ১৬৮৭.৭৮ এবং ৯৯১.০১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ৩ মাস ২১ দিন বা ৭৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৯ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির বা ১৮.৪২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৯৪টির বা ৫৬.৭২ শতাংশের এবং ৮৫টি বা ২৪.৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৬৮.৪৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com