বিশেষ প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬ প্রিন্ট ৭৬ বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শনে যাচ্ছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি আইডিআরএতে যাবেন।
আইডিআরএ সূত্রে জানা গেছে, পরিদর্শনে গিয়ে প্রথমে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। প্রায় এক ঘণ্টার এই বৈঠকে বীমা খাতের বর্তমান পরিস্থিতি, নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম এবং খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।
মতবিনিময় শেষে আইডিআরএর সভাকক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
এ সফরের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সম্প্রতি আইডিআরএর নেতৃত্বে পরিবর্তন এসেছে। গত ১৬ জুন মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিনি সংস্থাটির প্রথম নারী চেয়ারম্যান।
নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর আইডিআরএতে এটিই অর্থ ও পরিকল্পনামন্ত্রীর গুরুত্বপূর্ণ পর্যায়ের সরাসরি মতবিনিময়। ফলে এই বৈঠককে শুধু সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখার সুযোগ কম। বীমা খাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা বাড়ানো, গ্রাহকের দাবি নিষ্পত্তি, কোম্পানিগুলোর আর্থিক শৃঙ্খলা এবং সুশাসন জোরদারের মতো বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে।
বীমা খাতে দীর্ঘদিন ধরে গ্রাহকের দাবি পরিশোধে বিলম্ব, কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, সুশাসনের ঘাটতি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ অবস্থায় অর্থ ও পরিকল্পনামন্ত্রীর আইডিআরএ সফর এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কে নীতিনির্ধারণী পর্যায়ে বীমা খাত নিয়ে নতুন করে ভাবনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Posted ০৮:০০ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com