নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬ প্রিন্ট ৬ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ নম্বর নিয়োগ আদেশের মাধ্যমে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে বাতিল করা হলো।
বুধবার (১২ আগস্ট) জারি করা ওই অফিস আদেশে মানবসম্পদ বিভাগ-১-এর পরিচালক মো. শহীদ রেজার স্বাক্ষর রয়েছে।
অফিস আদেশে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদটি দেশের মুদ্রানীতি, সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিভিন্ন অর্থনৈতিক নীতি বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ পদে থাকা কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ড. মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের ফলে আগামী ১০ সেপ্টেম্বর থেকে পদটিতে নতুন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে।
Posted ০৮:২৮ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com