Ad
x

লাইফ সাপোর্টে সংগীতার কর্ণধার সেলিম খান

বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮০ বার পঠিত

লাইফ সাপোর্টে সংগীতার কর্ণধার সেলিম খান

দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা সংস্থা সংগীতার স্বত্বাধিকারী সেলিম খান করোনায় আক্রান্ত। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

সংগীতার সিইও রবিন ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনদিন আগে সেলিম ভাইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

আজ বুধবার দুপুরে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তাই চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট রেখে চিকিৎসা দিচ্ছেন।’

পরিবারের হয়ে সেলিম খানের জন্য দোয়া চেয়েছেন রবিন ইমরান।

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com