বিবিএনিউজ.নেট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৬৩০ বার পঠিত
বাংলা মুদ্রণশিল্পের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত শিশুসাহিত্যিক, চিত্রশিল্পী উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। ‘গুপি-গাইন বাঘা-বাইন’, ‘টুনটুনি’র বই ইত্যাদি তার অমর সৃষ্টি।
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ১৮৬৩ সালের ১০ মে তৎকালীন ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সেই তার সাহিত্যচর্চায় হাতেখড়ি ঘটে ও গোটা জীবন নিরবচ্ছিন্নভাবে তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। ১৮৮৩ সালে ‘সখা’ পত্রিকায় তার প্রথম রচনা প্রকাশিত হয়। ছড়া, কবিতা, গান, গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, রূপকথা, উপকথা, পৌরাণিক কাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি রচনাসহ শিশুকিশোর সাহিত্যের প্রায় সব শাখায় তার বিচরণ করেন এবং বাংলা শিশুসাহিত্যের দিকনির্দেশকের ভ‚মিকা পালন করেন। ১৯১৩ সালে তারই সম্পাদনায় জনপ্রিয় শিশুকিশোর সাহিত্য পত্রিকা ‘সন্দেশ’ প্রথম প্রকাশ হয়; যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন।![]()
উপেন্দ্রকিশোর তার রচিত বইগুলোর প্রচ্ছদ এবং ভেতরের ছবি তিনিই অঙ্কন করেন। ১৮৯৫ সালে তিনি ছাপাখানা ও পরে ‘ইউ রায় অ্যান্ড সন্স’ কোম্পানির প্রতিষ্ঠা করেন।
শিশুকিশোরদের জন্য তিনি প্রচুর সাহিত্য রচনা করেন। নানা ধরনের ডায়াফ্রাম তৈরি, রে-স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র নির্মাণ, ব্লক নির্মাণের ডায়োটাইপ ও রি-প্রিন্ট পদ্ধতির উদ্ভাবন করে তিনি মুদ্রণশিল্পের বিকাশ ঘটান। সংগীতচর্চার প্রতিও তিনি অনুরক্ত ছিলেন। বেহালা শিক্ষা এবং হারমোনিয়াম শিক্ষা নামে দুটি বই রচনা করেন। ১৯১৫ সালের ২০ ডিসেম্বর তিনি পরলোকগমন করেন।
Posted ০২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com