|

Advertisement
×

এক মাস আংশিক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের উৎপাদন

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৬৩ বার পঠিত

এক মাস আংশিক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের উৎপাদন

আগামী এক মাসের জন্য আংশিক উৎপাদন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের। আজ সোমবার ২১ ডিসেম্বর থেকে এটা করযকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানয়, আরএকে সিরামিকসের সহযোগী প্রতিষ্ঠান আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেডের পাওয়ার প্লান্ট রক্ষনাবেক্ষণের জন্য কোম্পানিটির উৎপাদন আংশিক বন্ধ থাকবে। আরএকে পাওয়ার আরএকে সিরামিকসের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।

আরএকে সিরামিকসের ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে প্লান্ট-৩ এবং প্লান্ট-৪ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর প্লান্ট-১ এবং প্লাট-২ এর উৎপাদন প্রক্রিয়া ৫০ এবং ১০০ শতাংশ চলবে। স্যানিটারী পণ্য উৎপাদন লাইনে ৭০ শতাংশ উৎপাদন প্রক্রিয়া চালু থাকবে।

কোম্পানিটি আরও জানায়, পাওয়ার প্লান্টের কাজ শেষ হওয়ার পর কোম্পানিটি উৎপাদন প্রক্রিয়া চালুর ঘোষণা দেবে।

 

Facebook Comments Box

Posted ০৩:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com