বিবিএনিউজ.নেট
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ১১৬০ বার পঠিত
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ কবির হোসেন ও নুরুল ফজল বুলবুল। সম্প্রতি প্রতিষ্ঠানটির ২০তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদ তাদেরকে আগামী দুই বছরের জন্য এ পদে পুনরায় নির্বাচিত করে।
এর আগে চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এজিএমে অন্যদের মধ্যে সিডিবিএলের পরিচালক একেএম নুরুল ফজল বুলবুল, সালমান এফ রহমান এমপি, সৈয়দ মনজুর এলাহী, তপন চৌধুরী, আজম জে চৌধুরী, ইউনুসুর রহমান, আসিফ ইব্রাহিম, সৈয়দ শাহরিয়ার আহসান, মো. আবুল হোসেন, সাজ্জাদ হুসাইন. মো. আতাউর রহমান প্রধান, একেএম শামসুদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শুভ্র কান্তি চৌধুরী অংশ নেন।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com