Ad
x

চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৭০১ বার পঠিত

চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে দেশে ফিরেছেন ক্যান্সার আক্রান্ত এই অভিনেতা।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রাত ১২টার দিকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। এর আগে তিনি হাসপাতালের করোনা ইউনিটে ছিলেন।

জাহিদা ইসলাম জেমি বলেন, বৃহস্পতিবার উনার অবস্থা কিছুটা ভালো ছিল। ওই দিন রাত ১১টা পর্যন্ত আমরা হাসপাতালে ছিলাম। চিকিৎসকদের পরামর্শে বাসায় যাওয়ার পর হাসপাতাল থেকে জরুরি ফোন পাই। তারপর দ্রুত আবার হাসপাতালে আসি।

প্যানক্রিয়াসের ক্যানসারে আক্রান্ত ছিলেন আব্দুল কাদের। উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখান থেকে দেশে ফেরেন ২০ ডিসেম্বর। তারপর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

প্রসঙ্গত, আব্দুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আবদুল জলিল। মা মরহুমা আনোয়ারা খাতুন। স্ত্রী খাইরুননেছা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন।
আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়াও তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন।

আব্দুল কাদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন। ছোটপর্দা, বিজ্ঞাপন এবং বড়পর্দা- তিন মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনো ক্রীতদাস, তোমরাই, স্পর্ধা, দুই বোন, মেরাজ ফকিরের মা ইত্যাদি।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com