|

Advertisement
×

আইপিওর মাধ্যমে টাকা উত্তোলন করবে একমি পেস্টিসাইডস

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৮৩ বার পঠিত

আইপিওর মাধ্যমে টাকা উত্তোলন করবে একমি পেস্টিসাইডস

ব্যবসা সম্প্রারণের লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে একমি পেস্টিসাইডস লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি কোম্পানিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির কারখানায় ভবন নির্মাণ, ব্যাংক ঋণ, নতুন যন্ত্রপাতি স্থাপন, ইলেক্ট্রিক ইস্টলেশন, আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানির বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা, ডাইলুটেড ইপিএস ১ টাকা ৮৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ১৬ টাকা ৩৬ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৫ কোটি টাকা, আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ১৩৫ কোটি টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com