সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নতুন নিয়মে আইপিওর শেয়ার বরাদ্দের বাস্তবায়নে জুন পর্যন্ত সময় লাগবে

সোমবার, ১১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫২৬ বার পঠিত

নতুন নিয়মে আইপিওর শেয়ার বরাদ্দের বাস্তবায়নে জুন পর্যন্ত সময় লাগবে

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা কোম্পানির শেয়ার আনুপাতিক হারে বরাদ্দ বাস্তবায়ন করতে জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত কমিটি। এটা বাস্তবায়নে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) আধুনিকায়নের জন্য জুন পর্যন্ত সময় দরকার বলে মনে করছে কমিটি।

রবিবার (১০ জানুয়ারি) বিএসইসিতে এ সংক্রান্ত গঠিত কমিটির এক সভায় এ বিষয়টি উঠে আসে।

বিএসইসি গত ৩১ ডিসেম্বর কমিশন সভায় আইপিওতে আসা কোম্পানির শেয়ারের আনুপাতিক হারে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, আইপিওতে আবেদন করা সবাই আনুপাতিক হারে শেয়ার পাবে। তবে আবেদনের জন্য সাধারন বিনিয়োগকারীদেরকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। এছাড়া আইপিওতে সাধারন বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা উহার গুণিতক আবেদন করতে হবে বলে জানানো হয়।

কমিশনের এসব সিদ্ধান্ত আগামি ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও ওইদিন জানানো হয়। কিন্তু ইএসএস প্রক্রিয়া সময় সাপেক্ষ্য হওয়ায় দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা ঝুঁকিপূর্ণ বলছে কমিটি। দ্রুত সময়ে বাস্তবায়ন করতে গেলে, কারিগরি জটিলতা দেখা দিতে পারে। তাই আগামী জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে মনে করছে তারা।

সভায় কমিটির সদস্য ছাড়াও ডিএসই, সিএসই ও সিডিবিএল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com