মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিঙ্গার বিডির লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৩৮ বার পঠিত

সিঙ্গার বিডির লভ্যাংশ ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩ টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
সোমবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭ টাকা ৮৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ৩৫ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৯ টাকা ৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩২ টাকা ১৯ পয়সা।
আগামী ১৫ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

Facebook Comments Box

Posted ০৮:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com