Ad
x

ভালোবাসা দিবসে রবিরাগের অয়োজন

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৭৫৫ বার পঠিত

ভালোবাসা দিবসে রবিরাগের অয়োজন

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিশেষ আয়োজন করছে দেশের অন্যতম রবীন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান রবিরাগ। এদিন সন্ধ্যায় হবে গানের অনুষ্ঠান।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের গান নিয়ে সাজানো হয়েছে এটি। নাম দেওয়া হয়েছে ‌‘শুধুই ভালোবাসার গান’।

রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
রবিরাগের সভাপতি আমিনা আহমেদ ও পরিচালক সাদি মহম্মদ জানান, বিশ্ব ভালোবাসা দিবসে কবিগুরুর একগুচ্ছ প্রেমের গান নিয়ে এ আয়োজন।

এবারের ‌‘শুধুই ভালোবাসার গান’ অনুষ্ঠানটির সহযোগিতায় আছে মীনা ট্রাস্ট। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com