বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৫৪৮ বার পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ সামনে রেখে অগ্রণী ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করা হয়েছে। সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম এ সংস্করণের উদ্বোধন করেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করেছে অগ্রণী ব্যাংক।
এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, মো. ওয়ালিউল্লাহ, মহাব্যবস্থাপক (সিআইটিও) মুহাম্মদ মাহমুদ হাসান, সিএফও মো. মনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম, হোসাইন ঈমান আকন্দ প্রমুখ।
Posted ০৪:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com