মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সুকুক বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্বে সিটি ব্যাংক ক্যাপিটাল

সোমবার, ০৮ মার্চ ২০২১   প্রিন্ট   ৬২৭ বার পঠিত

সুকুক বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্বে সিটি ব্যাংক ক্যাপিটাল

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডে (বেক্সিমকো লিমিটেড) সুকুক বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সিটি ব্যাংক ক্যাপিটাল রসোর্সেস লিমিটেডে। এজন্য বেক্সিমকো লিমিটেডের সাথে কোম্পানিটির চুক্তি সই হয়েছে। রোববার (৭ মার্চ) প্রতিষ্ঠান দুটির মধ্যে ওই চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে সিটি ব্যাংক ক্যাপিটাল ওই বন্ডের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে। সিটি ব্যাংক ক্যাপিটাল সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বেক্সিমকো লিমিটেড সুকুক বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে। গত মঙ্গলবার (২ মার্চ) বেক্সিমকো পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বেক্সিমকো গ্রুপের পরিচালক ও গ্রুপের প্রকৌশল ও জ্বালানী ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর কায়সার চৌধুরী এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ, সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুই সহযোগী প্রতিষ্ঠান-তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড এবং কোম্পানিটির টেক্সটাইল ডিভিশনের ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করা হবে।
বিবিধ খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি বেক্সিমকো লিমিটেড ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৮৭৬ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের ( অক্টোবর-ডিসেম্বও ২০২০) আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ পয়সা। জুলাই থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৬ মাসের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৭৩ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৯ টাকা ৩৯ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com