শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ক ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত

বুধবার, ১০ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৭৫ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ক ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে ‘অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কম্বাটিং ফাইন্যান্সিং এগেইনস্ট টেররিজম’ শীর্ষক বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভার্চুয়ালি এ কনফারেন্সের আয়োজন করা হয়।

ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, প্রধান কার্যালয়ের বিভাগীয়/ইউনিট/সেল প্রধান, আঞ্চলিক প্রধান ও সকল শাখা প্রধানসহ মোট ২১৩ জন নির্বাহী ও কর্মকর্তা কনফারেন্সে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান প্রধান অতিথি হিসেবে কনফারেন্স উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব এবং এক্ষেত্রে ব্যাংকারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন।

কনফারেন্সে বিএফআইইউ-এর জেনারেল ম্যানেজার মো. শওকাতুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি ব্যাংকের স্বার্থ ও সুনাম রক্ষার্থে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী সকলকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। কনফারেন্সে ভার্চুয়াল সেশনসমুহ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ-এর কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com