মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির বৈঠক

ব্যাংকের লভ্যাংশের সীমা বাড়ানোর ঘোষণা

সোমবার, ১৫ মার্চ ২০২১   প্রিন্ট   ৭৪৯ বার পঠিত

ব্যাংকের লভ্যাংশের সীমা বাড়ানোর ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমার চেয়ে ৫ শতাংশ বেশি লভ্যাংশ দিতে পারবে তফসিলি ব্যাংক। এ হিসেবে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দেওয়া যাবে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে লভ্যাংশের সর্বোচ্চ সীমসা ৩০ শতাংশ বেঁধে দিয়েছিল। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) নগদ লভ্যাংশের সীমা না বাড়ানো হলেও বোনাস দেওয়া সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। ফলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি সুবিধাজনক হারে বোনাস দেওয়া য়াবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে অনুষ্ঠিত এক বৈঠকে লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকের লভ্যাংশের সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। আর এই মাসের শেষ সপ্তাহে এনবিএফআই এর লভ্যাংশের সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ বেঁধে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার তীব্র প্রভাব পড়ে পুঁজিবাজারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম অনেক কমে যায়। সব মিলিয়ে বাজার অস্থির হয়ে উঠে।

পুঁজিবাজারে প্রভাব পড়তে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিএসইসির সাথে আলোচনা করে নেওয়ার একটি নির্দেশনা থাকলেও লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ওই কোনো আলোচনা-ই করেনি বাংলাদেশ ব্যাংক। বিএসইসি বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানালে তার প্রেক্ষিতে দুই নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। আজ সোমবার (১৫ মার্চ) বিএসইসিতে আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সফল বৈঠক হয়েছে। বৈঠকে মুদ্রাবাজার ও পুঁজিবাজারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয়েছে, যা খুবই ইতিবাচক একটি বিষয়।

 

Facebook Comments Box

Posted ০৭:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com