Ad
x

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন

শুক্রবার, ১৯ মার্চ ২০২১   প্রিন্ট   ৪০৯ বার পঠিত

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এর মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এক কর্মচারী নির্দেশে তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বরিশাল অফিসে বহাল করা হয়েছে।

তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে পরিচালক হিসেবে প্রেষণে ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংক সিলেটে মহাব্যবস্থাপকের দায়িত্ব ও প্রধান কার্যালয়ে কারেন্সি অফিসারের দায়িত্বও পালন করেন। দাপ্তরিক কাজে তিনি ব্রাজিল, ত্রিনিদাদ, মোজাম্বিক, ফিলিপিাইন, ফিজি, ইন্দোনেশিয়া, চীন, শ্রীলংকা, মালয়েশিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

Facebook Comments Box

Posted ০৯:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com