Ad
x

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সোমবার, ২২ মার্চ ২০২১   প্রিন্ট   ১২৫২ বার পঠিত

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।

ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৬ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা ৭২ পয়সা।

আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১৫৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪২১ কোটি ৫৯ লাখ টাকা। এ কোম্পানির ১৫ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৫৮১টি শেয়ারের মধ্যে ৫১.৩২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.৯৯ শতাংশ বিদেশি এবং ১৩.৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com