বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লিন্ডেবিডির বোর্ড সভা ৮ এপ্রিল

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৭০৩ বার পঠিত

লিন্ডেবিডির বোর্ড সভা ৮ এপ্রিল

আগামী ৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডেবিডি লিমিটেডের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা করা হবে।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০ কোটি টাকা এবং ১৫ কোটি ২১ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৪৯৮ কোটি ২৭ লাখ টাকা। এ কোম্পানির এক কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০টি শেয়ারের মধ্যে ৬০.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩১.৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৮.৪০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ২৫ পয়সা।
(জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময় ছিল ৫৬ টাকা ০১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৭৩ টাকা ৯২ পয়সা।
গত ৩১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৩ টাকা ৫২ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিলো ৩১২ টাকা ৫৫ পয়সা।
উল্লেখ্য, ২০১৯ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে এ কোম্পানি ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Facebook Comments Box

Posted ০১:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com