বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আল-হাজ্ব টেক্সটাইলের নগদ লভ্যাংশ প্রেরণ

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫২৩ বার পঠিত

আল-হাজ্ব টেক্সটাইলের নগদ লভ্যাংশ প্রেরণ

সমাপ্ত হিসাব বছরের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তী ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস লোকসান ছিলো ৬৩ পয়সা।

 

বস্ত্র খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০ কোটি টাকা এবং ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ মাইনাসে রয়েছে। কোম্পানিটির পুঞ্জিভুত লোকসানের পরিমাণ ৩ কোটি ৪১ লাখ টাকা। এ কোম্পানির ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি শেয়ারের মধ্যে ১২.৭৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ০.০৩ শতাংশ সরকার,  ১২.৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৭৪.৬৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com