|

Advertisement
×

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.২১ পয়েন্ট

শনিবার, ২৪ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫১৬ বার পঠিত

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.২১ পয়েন্ট

গত সপ্তাহে (১৮ থেকে ২২ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬ দশমিক ৯৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৭ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৪৬ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৪ দশমিক ৭৮ পয়েন্টে, বস্ত্র খাতের ২৩ দশমিক ৮৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮ দশমিক ১৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ২০ দশমিক ৮০ পয়েন্টে, বীমা খাতের ২২ দশমিক ০১ পয়েন্টে, বিবিধ খাতের ৫২ দশমিক ৫৯ পয়েন্টে, খাদ্য খাতের ১২ দশমিক ২৬ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০ দশমিক ৮৬ শতাংশ, চামড়া খাতের (-) ১৩ দশমিক ৭৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৪ দশমিক ৮৪ পয়েন্টে, আর্থিক খাতের ৫৪ দশমিক ৪৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৬ দশমিক ৩৫ পয়েন্টে, পেপার খাতের ৬৫ দশমিক ৭৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১ দশমিক ০১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৬ দশমিক ২২ পয়েন্টে, সিরামিক খাতের ৩০ দশমিক ৩৩ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪৫ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com