নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ এপ্রিল ২০২১ প্রিন্ট ৬০০ বার পঠিত
আগামী ২৮ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিমেন্ট খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৪৯ কোটি ৬৪ লাখ টাকা। এ কোম্পানির ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি শেয়ারের মধ্যে ৬০.৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫১ শতাংশ বিদেশি এবং ১২.৫৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন