নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ প্রিন্ট ৫১৮ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বোর্ড সভা আজ (০৬ মে) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো : কোহিনুর কেমিক্যাল, আজিজ পাইপস, কুইন সাউথ টেক্সটাইল, ফারইস্ট নিটিং, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, দুলামিয়া কটন, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং পূবালী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের বিকাল ৩টায়, আজিজ পাইপসের দুপুর ২.৩৫টায়, কুইন সাউথ টেক্সটাইলের বিকাল ৪টায়, ফারইস্ট নিটিংয়ের দুপুর ২টায়, স্কয়ার টেক্সটাইলের দুপুর দেড়টায়, স্কয়ার ফার্মার দুপুর ১টায়, দুলামিয়া কটনের দুপুর ১.৩৫টায়, ইউনাইটেড ইন্স্যুরেন্সের দুপুর ১টায়, সিটি ব্যাংকের দুপুর সাড়ে ১২টায়, ইস্টার্ন ব্যাংকের বিকাল ৩টায় এবং পূবালী ব্যাংকের বোর্ড সভা দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com