মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ইবিএলের

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ০৭ মে ২০২১   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ইবিএলের

প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল)। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির বোর্ড সভায় প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৫ পয়সা।

অন্যদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে ইবিএলের ব্যাংকের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ২ পয়সা।

Facebook Comments Box
×

Posted ০৬:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com