নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ মে ২০২১ প্রিন্ট ৪৬১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা, যা গত বছর একই সময়ে ২৯ পয়সা ছির।
অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৬৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৫৩ পয়সা।
Posted ০৫:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com