শুক্রবার ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক

শনিবার, ১৫ মে ২০২১   প্রিন্ট   ৫০২ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক

গত সপ্তাহে (৯-১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে এনআরবিসি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৩১.৫৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৩.৮৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৩.৩৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৯.৭৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৯.৪৪ শতাংশ, নুরানী ডাইংয়ের ১৮.৬৪ শতাংশ, রূপালী ব্যাংকের ১৮.১৫ শতাংশ, ইজেনারেশনের ১৭.৬৬ শতাংশ এবং কেয়া কসমেটিকসের শেয়ার দর ১৭.৩১ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com