|

Advertisement
×

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এনআরবিসি ব্যাংক

শনিবার, ২২ মে ২০২১   প্রিন্ট   ৫৬৪ বার পঠিত

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এনআরবিসি ব্যাংক

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওঠে এসেছে এনআরবিসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৮.৪০ টাকা বা ৪২.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ব্যাংকটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ৩৮.৯৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ২২.৩৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২০.৪৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮.২০ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪.৭৭ শতাংশ, সুহৃদের ১৪.৬৭ শতাংশ, রিং শাইনের ১৪.৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪.৪৯ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ১৪.২৯ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com