|

Advertisement
×

এসআইবিএলের প্রথম প্রান্তিক প্রকাশ

সোমবার, ২৪ মে ২০২১   প্রিন্ট   ৫৮৫ বার পঠিত

এসআইবিএলের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ সোমবার (২৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা।

অন্যদিকে, প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৩১ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা।

আলোচিত সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ঋণাত্মক ১২ টাকা ৭০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৬২ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com