শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শমরিতা হসপিটালের ৮ তলা বিশিষ্ট ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

রবিবার, ২৫ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

শমরিতা হসপিটালের ৮ তলা বিশিষ্ট ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

৮ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড। ভবনটি বেসমেন্টসহ ১৫ হাজার ৫৬০ বর্গফুট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইটিপি, ফিজিওথেরাপি সেন্টার, কেমোথেরাপি ইউনিট, কনসালটেন্টস চেম্বার, ক্যান্টিন এবং ড্রমিটরির কাজে ভবনটি ব্যবহার করা হবে। এ প্রকল্পে কোম্পানিটির ব্যয় হবে মোট ৫ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালে শেষ হবে প্রকল্পটি। প্রকল্পটিতে নিজস্ব উৎস থেকে অর্থায়ন করবে কোম্পানিটি।

এ ছাড়াও হাসপাতাল সংলগ্ন এলাকায় দুটি ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এই দুটি ভবন আবাসিক কাজে ব্যবহার হবে। এতে কোম্পানিটির ৪০ লাখ টাকা ব্যয় হবে। এই ভবন থেকে হাসপাতালটির মাসে ১ লাখ ৭০ হাজার টাকা আয় হবে বলে ধারনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com