|

Advertisement
×

ইউসিবি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

শনিবার, ০৭ আগস্ট ২০২১   প্রিন্ট   ৬৯৯ বার পঠিত

ইউসিবি ব্যাংকের এজিএম  অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৩৮তম বার্ষিক সাধারণ সভা গত ৫আগস্ট  ভার্চুয়াল প্লাটফর্মে  অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান এবং পরিচালনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য পাঁচ শতাংশ স্টক ও পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক ও সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করতে থাকবে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শওকত জামিল তার বক্তব্যে বলেন, ‘ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সব প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।’

বার্ষিক এ সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান বজল আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. এ. সবুর, পরিচালক ইউনুস আহমেদ।

পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোক্সানা জামান, বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মুহাম্মদ শাহ আলম, অধ্যাপক ডা. মো. জোনাইদ শফিক, কনক কান্তি সেন, স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী ও তৌহিদ সিপার রফিকুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে ইউসিবির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফারুক আহাম্মেদ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ০২:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com