নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ প্রিন্ট ৪৬৪ বার পঠিত
গত সপ্তাহে (২৯ আগস্ট-০২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির বা গেইনারের শীর্ষে ওঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৪.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩৪.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৯.৭০ টাকা বা ২৮.৩৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৬.৮২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ২১.১৮ শতাংশ, মুন্নু সিরামিকের ২০.৯৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৯.০৮ শতাংশ, মুন্নু এগ্রোর ১৮.৮৬ শতাংশ, নর্দার্ণ জুটের ১৮.১১ শতাংশ, সমতা লেদারের ১৮.০৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭.০১ শতাংশ এবং বিডি অটোকার্সের শেয়ার দর সপ্তাহের ব্যবধানে ১৫.৯০ শতাংশ বেড়েছে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com