|

Advertisement
×

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রাইটের ইস্যু ম্যানেজার বিডি ক্যাপিটাল

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৪৬ বার পঠিত

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রাইটের ইস্যু ম্যানেজার বিডি ক্যাপিটাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিং লিমিটেড। এ লক্ষ্যে সোমবার প্রতিষ্ঠান দু’টির মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বরুণ সি পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আলোচিত চুক্তিতে স্বাক্ষর করেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগের প্রধান সুমিত পোদ্দারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ১৬ সেপ্টেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটির পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয়। অভিহিত মূল্য ১০ টাকা দরে এই শেয়ার ইস্যু করা হবে।

রাইট শেয়ারের মাধ্যমে উত্তলন করা অর্থ ব্যাংকটি তার ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখা ও মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন ও প্রয়োজনীয় আনুসাঙ্গিক নিয়ম কানুন সম্পন্নকরণ ভিত্তিতে কোম্পানিটির শেয়ারহোল্ডারগণ প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার কিনতে পারবেন।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com