বিবিএ নিউজ.নেট
শনিবার, ০২ অক্টোবর ২০২১ প্রিন্ট ৩৭৭ বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি ২০২১ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা (রিস্টেটেড)। গত বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ৯ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২৯ পয়সা।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ১৩ পয়সা মুনাফা বেড়েছে। ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৯ পয়সা, গত বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। ছয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২২ পয়সা।
৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৭৯ পয়সা।
Posted ০৬:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com